০১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয় দিবসের কর্মসূচি স্থগিত করল বিএনপি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকায় এবং তিনি হাসপাতলে চিকিৎসাধীন থাকায় বিজয় দিবস উপলক্ষে ঘোষিত সব কর্মসূচি স্থগিত করেছে দলটি।
রোববার (৩০ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

রিজভী বলেন, মেডিক্যাল বোর্ড এখনো খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। তাঁর শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে। দেশবাসীর কাছে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া চান তিনি।

এর আগে শুক্রবার রাতে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে তাঁর চিকিৎসা পরিচালিত হচ্ছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, সিঙ্গাপুর, চীনসহ বিভিন্ন দেশের চিকিৎসকদের সঙ্গে নিয়মিত পরামর্শ করেই হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, হাসপাতালের সামনে অপ্রয়োজনীয় ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে। সবার দোয়ায় খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

৮০ বছর বয়সী বিএনপি চেয়ারপারসন হৃদ্‌রোগ, লিভার সিরোসিস, কিডনি জটিলতা, ডায়াবেটিসসহ দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সিসিইউতে চিকিৎসাধীন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ব্যবসায়ীদের ভালোবাসা নিয়েই আবারও মাঠে নামছি — রাসেল

বিজয় দিবসের কর্মসূচি স্থগিত করল বিএনপি

Update Time : ০৭:৪০:০১ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫