০২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মহম্মদপুরে জামায়াতে ইসলামীর নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

মাগুরা-২ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরার মহম্মদপুরে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে এ মিছিল অনুষ্ঠিত হয়।

সকালে মহম্মদপুর উপজেলার আমিনুর রহমান কলেজ চত্বর থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় আমিনুর রহমান কলেজে এসে শেষ হয়। মিছিলে দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা অংশগ্রহণ করেন।

মিছিল শেষে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী অধ্যাপক এম. বি. বাকের।

তিনি বক্তব্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সমর্থন কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মাহবুবুর রহমান।

এছাড়া আরও বক্তব্য রাখেন জেলা আইটি ও অডিট প্রধান মোঃ কবির হোসাইন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নুর আহমেদ আলী,বিনোদপুর ইউনিয়নের আমীর প্রভাষক শাহরিয়ার সজীব,মহম্মদপুর ইউনিয়নের আমীর হোসাইন আহমেদ কাবুল,বালিদিয়া ইউনিয়নের আমীর মাস্টার গোলাম মোর্তজা এবং নহাটা ইউনিয়নের আমীর মাওলানা আব্দুস শাকুর প্রমূখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী  আফরোজা খানম রিতার মায়ের ইন্তেকাল

মহম্মদপুরে জামায়াতে ইসলামীর নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

Update Time : ০৭:৪৮:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬