০৩:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাজা প্রাপ্ত আসামি কুখ্যাত যুবলীগ ক্যাডার রবিউল ইসলাম রবি গ্রেপ্তার।

  • শাহীনুর হক।
  • Update Time : ০২:৫০:৪০ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮৭ Time View

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে জাল জালিয়াতি মামলায় চার বছরের সাজাপ্রাপ্ত ও ১৫ মামলার পলাতক আসামি কুখ্যাত যুবলীগ ক্যাডার রবিউল ইসলাম ওরফে রবিকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৮ ফেব্রুয়ারী) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার চারিগ্রাম এলাকার একটি নির্জন বাড়ি থেকে ইয়াবা সেবনকালে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ও জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. শহিদুজ্জামান।

গ্রেপ্তার রবিউল ইসলাম রবি (৩৮) ঢাকার আশুলিয়ার চারিগ্রাম এলাকার মো. আব্দুল জলিলের ছেলে। তিনি আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার রবিউল ইসলাম জাল জালিয়াতি মামলার দুটি ধারায় চার বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ছিলেন। আজ ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই আসাদুর রহমান ও এএসআই আনিসুর রহমানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে আশুলিয়ার চারিগ্রাম এলাকার একটি নির্জন বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা সেবনকালে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র, জাল জালিয়াতি, ধর্ষণ, চাঁদাবাজিসহ অন্তত ১৫টি মামলা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার রবিউল ইসলাম রবি পতিত স্বৈরাচারের আমলে জাল জালিয়াতির মাধ্যমে ভুয়া দলিল তৈরী করে ও অস্ত্রের মহড়া দিয়ে বিভিন্ন নিরীহ মানুষের জায়গা জমি দখল করে নেন। তার বিরুদ্ধে জাল জালিয়াতি করে জমি দখল, নারী ধর্ষণ, হত্যা চেষ্টা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে ২০২৪ সালের ৫ আগস্টে আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত সহিংস হামলায় অস্ত্রধারী সন্ত্রাসীদের সঙ্গে সরাসরি অংশগ্রহণ করার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

সাজা প্রাপ্ত আসামি কুখ্যাত যুবলীগ ক্যাডার রবিউল ইসলাম রবি গ্রেপ্তার।

Update Time : ০২:৫০:৪০ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬