রাজধানীর খিলক্ষেত থানার ডুমনী বাজার এলাকায় নির্বাচনী প্রচারণার সময় ঢাকা ১৮,আসনের ১১ দলীয় জোটের প্রার্থী আরিফুল ইসলাম আদিব এর উপর গত সোমবার হামলার অভিযোগ উঠেছে।
খিলক্ষেত থানার ডুমনি নুর পাড়া আলিম মাদ্রাসার জনসংযোগ কর্মসূচিতে এ হামলার ঘটনা ঘটে বলে এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে।
হামলার ঘটনায় মাদ্রাসার প্রিন্সিপাল বরকতউল্লাহ এবং তার বড় ভাই হেদায়েতুল্লাহ সহ ১২,জন গুরুত্ব আহত হওয়ার দাবী করেছে এনসিপির নেতৃবৃন্দ। এনসিসি প্রার্থী আরিফুল ইসলাম আদিব বলেন স্থানীয় বিএনপি নেতা দিদার মোল্লা নেতৃত্বে এই হামলা হয়েছে।
অপরে দিকে ঢাকা মহানগর উত্তর ৪৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি দিদার আহমেদ মোল্লা বলেন ডুমনি নুরপাড়া ইসলামী আলিম ও এতিমখানা মাদ্রাসার আমি কোষাধ্যক্ষ সে হিসেবে আমি ঐদিন মাদ্রাসায় বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় অনুষ্ঠানে অংশগ্রহণ করি। আওয়ামী লীগের নেতা হেদায়েতুল্লাহ ও তার ভাই বরকতউল্লার নেতৃত্বে আমাদের উপর হামলা করা হয়। হামলায় ছাত্রদল নেতা আকরাম ও আমার ভাই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপি’র পক্ষ থেকে আমাকে শোকজ করা হয়েছে।
আমি এই ঘটনার সঙ্গে কোনভাবেই জড়িত নই পরিকল্পিত ও অসৎ উপায় অবলম্বন করে বিএনপি’র সুনাম নষ্ট করা ও নির্বাচনকে বানচাল করার জন্য একটি মহল কাজ করে যাচ্ছে।
এই ঘটনার সাথে আওয়ামী লীগ ও এনসিপি’র নেতৃবৃন্দরা জড়িত বলে অভিযোগ করেন দিদার মোল্লা।
সর্বশেষঃ
ঢাকা – ১৮ এনসিপি’র প্রার্থী আদিব এর উপর হামলার ঘটনায় স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দ জড়িত নয় : দিদার মোল্লা
-
খন্দকার আব্দুল হাসিব, ঢাকা। - Update Time : ০৩:২৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
- ১১৪ Time View
Tag :
Daily Janatar Sangram ঢাকা - ১৮ এনসিপি'র প্রার্থী আদিব এর উপর হামলার ঘটনায় স্থানীয় বিএনপি'র নেতৃবৃন্দ জড়িত নয় : দিদার মোল্লা দৈনিক জনতার সংগ্রাম










