০২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী  আফরোজা খানম রিতার মায়ের ইন্তেকাল

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আফরোজা খানম রিতা এমপি’র  মা হুরন নাহার রশিদ ইন্তেকাল করেছেন।

আজ রবিবার (১ মার্চ) ভোরে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

তিনি প্রয়ত মন্ত্রী, বিশিষ্ট শিল্পপতি, মুন্নু গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হারুনার রশিদ খান মুন্নুর সহধর্মিনী ছিলেন।

মৃত্যুকালে দুই কন্যা যথাক্রমে আফরোজা খানম রিতা এমপি এবং পারভিন বেগম এবং তিন নাতি, দুই জামাতা, ভাই বোনসহ অনেক আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক  সুত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। মরহুমার জানাজা আজ বাদ আসর মানিকগঞ্জের মুন্নু সিটিতে অবস্থিত মুন্নু মেডিক্যাল কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। পরে মেডিক্যাল কলেজ হাসপাতাল ও মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে স্বামী মরহুম হারুনার রশিদ খান মুন্নুর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হবে।

রহুমার মৃত্যুতে মানিকগঞ্জ-১ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য এ এ জিন্নাহ কবির গভীর শোক প্রকাশ করেছেন। এ সাংসদ কালের কণ্ঠকে বলেন, ‘মানিকগঞ্জবাসী একজন মহীয়সী, ধর্মপরায়ন ও পরোপকারী এজন ব্যক্তিকে হারালো।তার মমতা ও মানবিক গুনাবলী সবার মাঝে চিরস্মরণীয় থাকবে। আমি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহতালা তাকে বেহেশত নসিব করুক।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী  আফরোজা খানম রিতার মায়ের ইন্তেকাল

বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী  আফরোজা খানম রিতার মায়ের ইন্তেকাল

Update Time : ০১:৩০:৩৯ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬