০৩:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত

ঢাকা-আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয়ের আনুমানিক ৫৫ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে ঘিওর উপজেলার জোকা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালবেলা রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি দ্রুতগতির গাড়ি ওই নারী পথচারীকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কের পাশে পড়ে থাকেন। দুর্ঘটনার পর গাড়িটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পরে স্থানীয় লোকজন বিষয়টি হাইওয়ে পুলিশকে জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত নারীকে উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত গাড়িটি শনাক্তে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

এ বিষয়ে বরংগাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনার রশিদ বলেন,
“ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। নিহত ব্যক্তির পরিচয় ও দুর্ঘটনাকবলিত গাড়িটি শনাক্তের চেষ্টা করা হচ্ছে।”

পুলিশ নিহতের পরিচয় নিশ্চিত করতে স্থানীয় থানাসহ বিভিন্ন মাধ্যমে তথ্য সংগ্রহ করছে এবং সাধারণ জনগণকে পরিচয় শনাক্তে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত

Update Time : ০৯:৪৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬