০২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শিবালয়ে এলজিইডি সড়কের গাছ কাটার অভিযোগ উঠেছে

মানিকগঞ্জের শিবালয় উপজেলা উথলি ইউনিয়নের গহেরপুর এলাকায় এল জি ই ডি সড়কের রাস্তা থেকে  গাছে কেটে চুরি করে বিক্রি করার অভিযোগ উঠেছে স্নানীয় ২ জন ইউপি সদস্য ও স্থানীয় হায়াত আলী, হালিম মৃধার  বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি গভীর রাতে একটি সংঘবদ্ধ চক্র গহেরপুর সড়কের পাশে থাকা বেশ কয়েকটি গাছ কেটে ট্রাকে করে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের নিরবতার সুযোগ নিয়ে গাছগুলো কেটে দ্রুত স্থান ত্যাগ করে। 

 এই সড়কের গাছগুলো সরকারিভাবে রোপণ করা হয়েছিল রাস্তার সৌন্দর্য বৃদ্ধি ও পরিবেশ রক্ষার জন্য। কিন্তু রাতের আঁধারে সেগুলো কেটে নিয়ে যাওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

 নাম প্রকাশ না করার শর্তে জানান, “উথুলি ইউনিয়নের ইউপি সদস্য মনোয়ারা বেগম,  সাধন কুমার এবং স্থানীয় হায়াত আলীর নেতৃত্বে গাছ ব্যবসায়ী হালিমকে দিয়ে গাছ গুলো কেটে অর্ধেকের বেশি গাছ অন্যত্রে বিক্রি করেন। পরবর্তীতে স্থানীয়রা আসলে তারা দ্রুত স্থান ত্যাগ করেন। 

এটি সরকারি সম্পদ লুটের শামিল। প্রশাসনের নজরদারি না থাকায় এমন ঘটনা বারবর ঘটছে।”দ্রুত দোষীদের গ্রেফতার করে ভবিষ্যতে এমন ঘটনা রোধে রাত্রীকালিন টহল জোরদার করা হোক। 

 ইউপি সদস্য মনোয়ারা বেগম ও সাধন কুমার বলেন,আমরা গাছ কাটার বিষয়ে কোন ব্যক্তিকে অনুমতি দেই নাই । 

গাছ ব্যবসায়ী হালিম বলেন, ২জন  ইউপি সদস্য, ও হায়াত আলীর কথাতেই গাছ গুলো কাটা হয়েছে। 

এবিষয়ে হায়াত আলী বলেন, আমার বাড়ির সামনের গাছ আমি কাউকে কাটতে বলি নাই কেবা কারা গাছ কেটে নিয়ে গেছে তা আমার জানা নাই  

এ বিষয়ে শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মনীষা রানী কর্মকার বলেন,  বিষয়টি আমি ইতিমধ্যে  অবগত হয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী  আফরোজা খানম রিতার মায়ের ইন্তেকাল

শিবালয়ে এলজিইডি সড়কের গাছ কাটার অভিযোগ উঠেছে

Update Time : ১০:২৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬