০৭:১৬ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের তিন সদস্য স্থায়ীভাবে বহিষ্কার

সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ, গঠনতন্ত্র লঙ্ঘন এবং মর্যাদাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের তিন সদস্যকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (৮ জুন) বিকেলে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা শেষে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বহিষ্কৃতরা হলেন— আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সহ-দপ্তর সম্পাদক মো. ইমরান মোল্যা, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. আসাদুজ্জামান মিয়া এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জাহিদুল হক মোল্যা।

উপজেলা প্রেসক্লাব সূত্রে জানা যায়, ৮ জুন ২০২৬ খ্রিস্টাব্দ থেকে বহিষ্কারাদেশ কার্যকর হয়েছে। ফলে বহিষ্কৃত ব্যক্তিরা এখন থেকে আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের কোনো সদস্য হিসেবে নিজেদের পরিচয় দিতে পারবেন না। একই সঙ্গে তারা প্রেসক্লাবের নাম, লোগো, পদবি কিংবা পরিচয়পত্র ব্যবহার, বহন বা প্রদর্শন করতে পারবেন না। অন্যথায় তা সম্পূর্ণ বেআইনি বলে গণ্য হবে।
এ ছাড়া বহিষ্কৃতদের ব্যক্তিগত কোনো কর্মকাণ্ড, বক্তব্য বা ভবিষ্যতের যেকোনো কার্যকলাপের দায়-দায়িত্ব আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাব কর্তৃপক্ষ বহন করবে না বলেও জানানো হয়েছে।

আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আলমগীর কবির বলেন, আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাব উপজেলার ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠনগুলোর মধ্যে অন্যতম। সাংবাদিকতার নৈতিকতা, পেশাগত শৃঙ্খলা এবং সংগঠনের মর্যাদা সমুন্নত রাখাই আমাদের প্রধান অঙ্গীকার। সংগঠনের গঠনতন্ত্র ও নীতিমালা লঙ্ঘন করে যারা সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। যথাযথ প্রক্রিয়া ও গঠনতন্ত্র অনুসরণ করেই এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত শামীম বলেন, একটি পেশাজীবী সংগঠনের সবচেয়ে বড় শক্তি হলো এর ঐক্য ও শৃঙ্খলা। আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের দীর্ঘদিনের ঐতিহ্য ও সুনাম রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। যারা সংগঠনের নীতিমালা লঙ্ঘন করে ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা করেন, তাদের জন্য এই সংগঠনে কোনো স্থান নেই। প্রমাণিত অভিযোগের ভিত্তিতেই সংশ্লিষ্ট সদস্যদের বহিষ্কার করা হয়েছে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর সাহস না পায়।

উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে জানানো হয়, সংগঠনের সুনাম, শৃঙ্খলা এবং পেশাগত মর্যাদা অক্ষুণ্ন রাখার স্বার্থেই এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এ সিদ্ধান্তের মাধ্যমে সংগঠনের শৃঙ্খলা আরও সুদৃঢ় হবে এবং সাংবাদিকতার পেশাগত মান ও মর্যাদা রক্ষায় সদস্যরা আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মাদকের করাল গ্রাস থেকে রক্ষায় যুবসমাজকে ক্রীড়ামুখী করতে হবে — অ্যাডভোকেট হেমায়েত হোসেন

আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের তিন সদস্য স্থায়ীভাবে বহিষ্কার

Update Time : ১০:৪০:৪৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬