গত ইং ০৮/১০/২০২৫ খ্রি:১৯.৩০ ঘটিকায় আশুলিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নান এর নেতৃত্বে, এসআই মোঃ আনোয়ার হোসেন ও সঙ্গীয় অফিসার ফোর্স সহ আশুলিয়া থানাধীন বাড়ইপাড়া সাকিনস্থ প্রিক্যাডেট হাইস্কুলের সামনে ফাঁকা জায়গায় অভিযান পরিচালনা করে উক্ত স্থান হইতে ০৬(ছয়) কেজি গাঁজা সহ নিম্নোক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
মাদক ব্যবসায়ী আসামী ১. মোঃ হামিদুল ইসলাম (৪০), পিতা-মৃতঃ আঃ হাকিম, মাতা-হামিদা বেগম, সাং নাড়িয়াটারী, থানা- নাগেরশ্বরী, জেলা-কুড়িগ্রাম। ধৃত আসামীর বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।আশুলিয়া থানা, ঢাকা মাদকমুক্ত সমাজ গঠনে অঙ্গীকারবদ্ধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।
“মাদক নয়, জীবন হোক আলোর পথে”
আশুলিয়া থানা, ঢাকা।
নিজস্ব প্রতিবেদক : 



















