০৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পয়লা ইউনিয়নে উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রশংসায় ভাসছেন অ্যাডভোকেট মামুন

মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের দিকনির্দেশনায় ঘিওর উপজেলার ১ নম্বর পয়লা ইউনিয়নে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে স্থানীয় বাসিন্দাদের প্রশংসা কুড়াচ্ছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোঃ মামুন মিয়া।

স্থানীয়দের চলাচলের দুর্ভোগ কমাতে ইউনিয়নের বিভিন্ন এলাকায় রাস্তা সংস্কার ও নির্মাণ, কালভার্ট স্থাপন, বৃক্ষরোপণ এবং প্রয়োজনীয় স্থানে বাঁশের সাঁকো তৈরিসহ জনসাধারণের দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন উন্নয়নমূলক কাজে তিনি সক্রিয় ভূমিকা রাখছেন। বিশেষ করে বর্ষা মৌসুমে বিচ্ছিন্ন ও দুর্গম এলাকার মানুষের চলাচলের সুবিধার্থে বাঁশের সাঁকো নির্মাণ করায় উপকৃত হচ্ছেন স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে যেসব স্থানে ছোটখাটো অবকাঠামোগত সমস্যার কারণে মানুষের দুর্ভোগ পোহাতে হতো, সেসব সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নিচ্ছেন অ্যাডভোকেট মামুন মিয়া। এতে স্থানীয়দের মধ্যে তার প্রতি আস্থা ও প্রত্যাশা তৈরি হয়েছে।

স্থানীয়দের প্রত্যাশা, উন্নয়নের এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে ১ নম্বর পয়লা ইউনিয়নের যোগাযোগব্যবস্থা ও জনসেবার মান আরও উন্নত হবে।

চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোঃ মামুন মিয়া বলেন, “জনগণের পাশে থেকে পয়লা ইউনিয়নকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। রাস্তা, কালভার্ট, সাঁকোসহ প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যুবসমাজের উন্নয়নেও কাজ করার পরিকল্পনা রয়েছে।”

তিনি আরও বলেন, সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের দিকনির্দেশনা ও সহযোগিতা নিয়ে এলাকার মানুষের জীবনমান উন্নয়নে ভবিষ্যতেও কাজ করে যেতে চান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

এসআই আলতাফ হত্যা: ১৬৪ ধারায় জহুরুল, আপন ও জিহাদের জবানবন্দি।

পয়লা ইউনিয়নে উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রশংসায় ভাসছেন অ্যাডভোকেট মামুন

Update Time : ০৯:০১:৩৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬