মাদারীপুরের কালকিনি উপজেলায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন আলিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতাউর রহমান। শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান, দক্ষ নেতৃত্ব এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়।
জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মো. আতাউর রহমানের হাতে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট তুলে দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামান
এ সময় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষাবিদ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা মো. আতাউর রহমানকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন শিক্ষকের সাফল্য কেবল শ্রেণিকক্ষের পাঠদানেই সীমাবদ্ধ নয়। শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের জন্য মানসম্মত ও যুগোপযোগী শিক্ষা নিশ্চিতকরণ এবং একটি সুশৃঙ্খল শিক্ষার পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রেও শিক্ষকের ভূমিকা অপরিসীম। এসব ক্ষেত্রে মো. আতাউর রহমানের নিষ্ঠা ও অবদান সত্যিই প্রশংসনীয়।
সম্মাননা প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় মো. আতাউর রহমান সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন,
”এই স্বীকৃতি আমার কাজের দায়িত্ব আরও বাড়িয়ে দিল। ভবিষ্যতেও শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে আমি বদ্ধপরিকর।”
অনুষ্ঠানে উপস্থিত সকলে তাঁর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
সর্বশেষঃ
কালকিনিতে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন আতাউর রহমান
-
বি.এম.হানিফ. কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: - Update Time : ১০:৫০:১০ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
- ৮৮ Time View
Tag :
Daily Janatar Sangram কালকিনিতে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন আতাউর রহমান দৈনিক জনতার সংগ্রাম
Popular Post




















