না ফেরার দেশে চলে গেলেন প্রবীণ সাংবাদিক আমিনুল ইসলাম (বেদু) ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল রবিবার ভোর পাঁচ টায় একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। কর্মজীবনে তিনি অসংখ্য দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশ সংবাদ সংস্থা এর প্রধান সম্পাদক, সাম্প্রতিকের প্রতিষ্ঠাতা সম্পাদক, উত্তরা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি,বাংলা একাডেমীর আজীবন সদস্য, এবং জাতীয় প্রেসক্লাবের সদস্য ছিলেন তিনি।
তার জানাজা বুধবার বাদ জোহর উত্তরা তিন নম্বর সেক্টর মসজিদে অনুষ্ঠিত হবে।
তাঁর মরদেহ চিকিৎসা বিজ্ঞানের গবেষনার জন্য ঢাকা মেডিকেল কলেজে দান করেছেন।
সর্বশেষঃ
না ফেরার দেশে চলে গেলেন প্রবীণ সাংবাদিক আমিনুল ইসলাম
-
Reporter Name - Update Time : ০৪:৩৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
- ৬৭৮ Time View
Tag :
Daily Janatar Sangram জনতার সংগ্রাম দৈনিক জনতার সংগ্রাম না ফেরার দেশে চলে গেলেন প্রবীণ সাংবাদিক আমিনুল ইসলাম
Popular Post




















