০৩:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কালকিনিতে সরকারি অর্থায়নে ৩০৪ কেজি কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত

মাদারীপুরের কালকিনি উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরাধীন রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরীণ মুক্ত ও বদ্ধ জলাশয়ে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
​আজ ২৪ আগস্ট (সোমবার) বেলা ১১:৩০ ঘটিকায় উপজেলার বিভিন্ন জলাশয়ে মোট ৩০৪ কেজি বিভিন্ন প্রজাতির কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। পোনা অবমুক্তকরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফ উল আরেফীন।
​জাতীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও প্রাকৃতিক জলাশয়ের মৎস্য সম্পদ সংরক্ষণের লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়।
​উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার এবং কালকিনি উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা প্রণব কুমার দত্ত। এছাড়াও স্থানীয় মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
​পোনা অবমুক্তকরণকালে উপজেলা নির্বাহী অফিসার সাইফ উল আরেফীন বলেন, “আমিষের চাহিদা পূরণ ও দেশীয় মাছের বংশবৃদ্ধিতে রাজস্ব খাতের আওতায় পোনা অবমুক্তকরণের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। পোনাগুলো যেন পূর্ণাঙ্গ মাছ হিসেবে বৃদ্ধি পেতে পারে, সেজন্য পোনা শিকার বন্ধে স্থানীয়দের সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি।”
​জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার জানান, দেশীয় কার্প জাতীয় মাছের উৎপাদন বাড়াতে সরকারি এই উদ্যোগ পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য উপযোগী জলাশয়েও অব্যাহত থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ফরিদপুরের মধুখালীকে আধুনিক ও দৃষ্টিনন্দন করতে ইউএনওর পদক্ষেপ

কালকিনিতে সরকারি অর্থায়নে ৩০৪ কেজি কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত

Update Time : ০৩:৪৬:১৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬