০৬:০১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশের বিশেষ অভিযানে-৭ ইয়াবা সেবনকারী আটক,ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা

মাগুরার মহম্মদপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে-৭ জন ইয়াবা সেবনকারীকে আটক করেছে থানা পুলিশ।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়।
বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
আটককৃতরা হলেন-বড়রিয়া গ্রামের আবু বক্কারের ছেলে সাগর, ধোয়াইল গ্রামের হাবিবুর রহমানের ছেলে মামুন, একই গ্রামের গরীব শেখের ছেলে নুর ইসলাম, দুলাল শেখের ছেলে সুমন,বেজড়া গ্রামের আবু তালেব শেখের ছেলে রিয়াজ, রব মুন্সির ছেলে মুলজার এবং ধোয়াইল গ্রামের হারুন শেখের ছেলে রাকিব।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আটককৃতদের মধ্যে সাগরকে ৩ মাস এবং মুলজারকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অপরদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহঃ শাহানুর জামান।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফুজ্জামান জানান, মাদকবিরোধী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয়। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

পুলিশের বিশেষ অভিযানে-৭ ইয়াবা সেবনকারী আটক,ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা

Update Time : ০৩:৪৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬