০৬:০০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মাগুরার শালিখায় ভোক্তা অধিকারের অভিযান জরিমানা

মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে বাজারের বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়।

অভিযান চলাকালে সয়াবিন ও অন্যান্য ভোজ্যতেল,চিনি,মাংসের দোকান,মুদিদোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি ও মূল্যতালিকা সংক্রান্ত বিষয় যাচাই করা হয়। এ সময় আড়পাড়া বাজারের মেসার্স মহামায়া ট্রেডার্স প্রতিষ্ঠানকে পূর্বে সতর্ক করার পরও পণ্যের মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খোলা খাদ্যপণ্য বিক্রয়,মেয়াদোত্তীর্ণ ও ক্ষতিগ্রস্ত পণ্য সংরক্ষণ ও বিক্রয়সহ নানা অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বাজারের অন্যান্য ব্যবসায়ীদের স্বাস্থ্যসম্মত পরিবেশে পণ্য সংরক্ষণ ও বিক্রয়, সঠিকভাবে মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় থেকে বিরত থাকা এবং আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। এতে সহযোগিতা করেন জেলা মার্কেটিং অফিসের কর্মকর্তা মো. আলমগীর হোসেন এবং মাগুরা আনসার ব্যাটালিয়নের একটি দল।
জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মাগুরার শালিখায় ভোক্তা অধিকারের অভিযান জরিমানা

Update Time : ১০:০৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬