১২:৪৬ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঘিওরের গোয়ালজানে উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি

মানিকগঞ্জের ঘিওর উপজেলার গোয়ালজান সার্বজনীন দুর্গা ও কালী মন্দিরে উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে বিজয়া দশমী উদযাপন এবং প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
বিজয়া দশমী উপলক্ষে বুধবার (২১ অক্টোবর) মন্দির প্রাঙ্গণে ভক্তদের উপস্থিতিতে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। পূজার আনুষ্ঠানিকতা শেষে ভক্তরা একে অপরের সঙ্গে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করেন। পরে ধর্মীয় রীতি অনুযায়ী প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের দুর্গোৎসবের সমাপ্তি ঘটে। এ সময় বক্তব্য রাখেন মন্দিরের সভাপতি কানাই লাল বনিক, সাধারণ সম্পাদক মানিক চন্দ্র বনিক, সাংগঠনিক সম্পাদক আনন্দ বনিক সহ গন্যমান্য ব্যক্তিবর্গ
এ সময় মন্দির প্রাঙ্গণে ভক্তদের মধ্যে আনন্দ, আবেগ ও বিদায়ের সুর লক্ষ্য করা যায়। দেবী দুর্গার কাছে দেশ ও জাতির মঙ্গল, শান্তি, সমৃদ্ধি এবং সবার সুখ-শান্তি কামনা করেন ভক্তরা।
শারদীয় দুর্গোৎসব শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বেরও প্রতীক। দুর্গাপূজাকে কেন্দ্র করে গোয়ালজান এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি হলেও ভক্তদের মনে আগামী বছরের দুর্গোৎসবের অপেক্ষা রয়ে যায়।
সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় উৎসব উদযাপিত হবে—এমন প্রত্যাশা স্থানীয় ভক্ত ও ধর্মপ্রাণ মানুষের।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মহম্মদপুরে মধুমতী নদীতে নৌকাবাইচ, প্রতিযোগিতাও গ্রামীণ মেলা অনুষ্ঠিত

ঘিওরের গোয়ালজানে উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি

Update Time : ০৯:৫৬:০৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬