শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ করেছেন বিএনপির নেতাকর্মীরা। এ উদ্যোগের মাধ্যমে পূজার আনন্দ ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।
শিবালয় উপজেলা, উথলী ইউনিয়নে শাড়ি বিতরণের এই অনুষ্ঠানে যে সকল বিএনপি’র স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

উথলী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন সেন্টু, সহ-সভাপতি জেলা কৃষক দল- মতিউর রহমান মতি, সাবেক তথ্য বিষয়ক সম্পাদক শিবালয় উপজেলা -মোঃ তোফাজ্জল হোসেন, সভাপতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ শিবালয় উপজেলা -নিখিল চন্দ্র মালু -সহ আরো অনেক নেতাকর্মী।
এ সময় তারা সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

নিজস্ব প্রতিবেদক। 









