০৯:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াকান্দিতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ হারুনুর রশীদ হারুন। বক্তব্যের শুরুতে তিনি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান। এ সময় তিনি বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব যেন সবাই নির্বিঘ্নে, আনন্দ ও উৎসাহের সঙ্গে উদযাপন করতে পারেন, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও জানান, এ বছর বালিয়াকান্দি উপজেলায় মোট ১৫৯টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে। প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি সরকারি অনুদান সুষ্ঠু ও সঠিকভাবে বণ্টনের বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।
সভায় পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং পূজা উদযাপন নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ, সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নু, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক নিতিশ চন্দ্র মণ্ডল, সভাপতি সুজয় কুমার পালসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মহম্মদপুরে মধুমতী নদীতে নৌকাবাইচ, প্রতিযোগিতাও গ্রামীণ মেলা অনুষ্ঠিত

বালিয়াকান্দিতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Update Time : ০৯:০৬:২০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬