০৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কালকিনিতে অতিরিক্ত দামে পণ্য বিক্রি,৩ দোকানিকে জরিমানা

মাদারীপুরের কালকিনিতে নিত্যপ্রয়োজনীয় পণ্য অতিরিক্ত দামে বিক্রির দায়ে তিন দোকানিকে মোট ১২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
​সোমবার (২ নভেম্বর) দুপুরে কালকিনি পৌরসভার মাছ বাজার, কাঁচাবাজার ও মাংস বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গরু, ছাগল ও মুরগির মাংসের দোকানসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে পণ্যের মূল্য ও বিক্রয় কার্যক্রম তদারকি করা হয়। এ সময় অতিরিক্ত দাম আদায়ের অভিযোগে তিন দোকানিকে এই জরিমানা করা হয়।
​মাদারীপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শুচন্দল মণ্ডলের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে কালকিনির স্যানিটারি ইন্সপেক্টর একরাম হোসেন ও কালকিনি থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
​অভিযান চলাকালে খবর পেয়ে বাজারের অধিকাংশ দোকান বন্ধ করে কয়েকজন ব্যবসায়ীকে সরে যেতে দেখা যায়। সহকারী পরিচালক শুচন্দল মণ্ডল জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কালকিনিতে অতিরিক্ত দামে পণ্য বিক্রি,৩ দোকানিকে জরিমানা

কালকিনিতে অতিরিক্ত দামে পণ্য বিক্রি,৩ দোকানিকে জরিমানা

Update Time : ০৪:০৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬