মাদারীপুরের কালকিনিতে খাসেরহাট থেকে ঢাকা রুটে ‘মাদারীপুর পরিবহন’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। নতুন এই সার্ভিস চালু হওয়ায় এখন থেকে প্রতিদিন খাসেরহাট গোলচত্বর থেকে ঢাকায় ৬টি এবং ঢাকা থেকে খাসেরহাটে ৬টি ট্রিপ যাতায়াত করবে। কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের খাসেরহাট এলাকায় আনুষ্ঠানিকভাবে নতুন এই বাস চলাচলের উদ্বোধন করা হয়।
একই দিনে উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নে চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত অসহায় প্রতিবন্ধী আব্দুল জলিলকে ঘর সংস্কার ও এক মাসের খাদ্যসামগ্রী প্রদান করা হয়।
এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাস,কালকিনি থানরে ওসি জহিরুল আলম,উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব মুন্সি,পূর্ব এনায়েতনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী লিটন তালুকদার এবং গোপালপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক আতিকুর রহমান আজাদ,যুবদল নেতা শামীম মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সর্বশেষঃ
কালকিনিতে ‘মাদারীপুর পরিবহন’র উদ্বোধন ও প্রতিবন্ধীকে সহায়তা
-
বি.এম.হানিফ,কালকিনি,ডাসার (মাদারীপুর) প্রতিনিধি: - Update Time : ০৭:৩৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
- ৭০ Time View
Tag :
Daily Janatar Sangram কালকিনিতে 'মাদারীপুর পরিবহন'র উদ্বোধন ও প্রতিবন্ধীকে সহায়তা দৈনিক জনতার সংগ্রাম
Popular Post










