১০:২১ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পানির পাশাপাশি গাছও বাঁচার জন্য অপরিহার্য: এমপি খোকন তালুকদার​কালকিনি ও ডাসারে খাল খনন-পরবর্তী বিশাল বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাদারীপুরের কালকিনি উপজেলায় খাল খনন-পরবর্তী সবুজায়ন কার্যক্রমের অংশ হিসেবে খালের দুই পাড়ের সড়কে এক বিশাল বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিকেলে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের শিকদারকান্দি পরিপত্তর খালে আয়োজিত এক অনুষ্ঠানে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার। দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এই ব্যতিক্রমী ও পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি খোকন তালুকদার বলেন,
​”পানির পাশাপাশি গাছও আমাদের বেঁচে থাকার জন্য অত্যন্ত প্রয়োজন ও অপরিহার্য। দেশব্যাপী খাল খনন কর্মসূচির আওতায় খালের দুই পাড়ের রাস্তায় বৃক্ষরোপণের যে নির্দেশনা ছিল, তারই ধারাবাহিকতায় আজকের এই কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আমরা যদি দেশের সবুজায়ন বৃদ্ধি, পর্যাপ্ত অক্সিজেন উৎপাদন ও পানির ভারসাম্য বজায় রাখতে পারি, তাহলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব অনেকাংশে মোকাবিলা করা সম্ভব হবে। একই সঙ্গে ভবিষ্যতের বড় ধরনের পরিবেশগত বিপর্যয় থেকেও দেশকে রক্ষা করা সহজ হবে।”
​তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় শুধু সরকারি বা দলীয় উদ্যোগই যথেষ্ট নয়; এর পাশাপাশি সাধারণ মানুষকেও স্বতঃস্ফূর্তভাবে বেশি বেশি গাছ লাগাতে হবে এবং সেগুলোর সঠিক পরিচর্যায় এগিয়ে আসতে হবে। তবেই একটি সুস্থ ও সবুজ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
​কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ উল আরেফীনের উপস্থিতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন— কালকিনি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সি এবং উপজেলা যুবদল নেতা সিকদার মামুন,উপ‌জেলা ছাত্রদ‌লের সভাপ‌তি নজরুল ইসলাম,যুবদল নেতা শামিম মোল্লা,আল আ‌মিন মোল্লা।
​এছাড়াও অনুষ্ঠানে কালকিনি ও ডাসার উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
​আলোচনা সভা ও আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ খালের দুই পাড়ে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। সবশেষে পরিবেশ সংরক্ষণে দলমত নির্বিশেষে সকলের সম্মিলিত অংশগ্রহণের আহ্বান জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মহম্মদপুরে মধুমতী নদীতে নৌকাবাইচ, প্রতিযোগিতাও গ্রামীণ মেলা অনুষ্ঠিত

পানির পাশাপাশি গাছও বাঁচার জন্য অপরিহার্য: এমপি খোকন তালুকদার​কালকিনি ও ডাসারে খাল খনন-পরবর্তী বিশাল বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

Update Time : ০৮:০১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬