০৭:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরের মধুখালীতে বাস-অ্যাম্বুলেন্সের ভয়াবহ দুর্ঘটনায় নারীসহ নিহত ৩, আহত

আজ ২৩ অক্টোবর শুক্রবার দুপুর ২:৩০ মিনিটের দিকে উপজেলার আড়কান্দি এলাকায় এম রহমান ব্রিকসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় জনগণ,হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ফরিদপুর থেকে মাগুরাগামী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মাগুরা থেকে আসা ‘কিং ফিশার’ নামের একটি পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও চারজন।

সংবাদ পেয়ে মধুখালী ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহতদের মরদেহ করিমপুর হাইওয়ে থানায় রাখা হয়েছে।

করিমপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আরিফ হোসেন জানান, অ্যাম্বুলেন্সে থাকা ব্যক্তিরা যাত্রী হিসেবে ফরিদপুর থেকে মাগুরার উদ্দেশে যাচ্ছিলেন। পথে আড়কান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে মো. রাব্বি (২১) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর বাবার নাম মো. বশারত মোল্লা। তাঁর বাড়ি মাগুরা সদর উপজেলার মালিগ্রাম এলাকায়। রাব্বির এক চাচাতো ভাই জানান, রাব্বি ও তাঁর সঙ্গে থাকা অন্যরা একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। সংগঠনটির সভায় অংশ নিতে তাঁরা ফরিদপুরে এসেছিলেন। সভা শেষে মাগুরায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

অপর দুজন নিহত এর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মহম্মদপুরে মধুমতী নদীতে নৌকাবাইচ, প্রতিযোগিতাও গ্রামীণ মেলা অনুষ্ঠিত

ফরিদপুরের মধুখালীতে বাস-অ্যাম্বুলেন্সের ভয়াবহ দুর্ঘটনায় নারীসহ নিহত ৩, আহত

Update Time : ০৭:৩৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬