০২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকের ভয়াবহ থাবা থেকে যুবসমাজকে বাঁচাতে খেলাধুলার বিকল্প নেই —-অ্যাডভোকেট হেমায়েত হোসেন

মাদকের ভয়াবহ থাবা ও সামাজিক অবক্ষয় থেকে যুবসমাজকে রক্ষা করতে নিয়মিত খেলাধুলার চর্চা বাড়ানোর আহ্বান জানিয়েছেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, তরুণদের আইকন, শিক্ষানুরাগী, ক্রীড়াপ্রেমী ও বিশিষ্ট সমাজসেবক অ্যাডভোকেট হেমায়েত হোসেন।

তিনি বলেন, যুবসমাজকে ক্রীড়ামুখী করতে পারলে মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠন করা সম্ভব। সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণে খেলাধুলার কোনো বিকল্প নেই।

শুক্রবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৮টায় আলফাডাঙ্গা উপজেলার ৫ নম্বর বানা ইউনিয়নের বানা হাইস্কুল মাঠে উপজেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ছয় ইউনিয়নব্যাপী ছয়টি ডে-নাইট ফুটবল (মিনিবার) টুর্নামেন্ট-২০২৬-এর অংশ হিসেবে বানা ইউনিয়ন পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান উদ্বোধক হিসেবে বক্তব্য দেন অ্যাডভোকেট হেমায়েত হোসেন।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম। মাদকের ভয়াবহ থাবা থেকে যুবসমাজকে বাঁচাতে তরুণদের খেলাধুলায় এগিয়ে আসতে হবে। ক্রীড়াচর্চা তরুণদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও ইতিবাচক মানসিকতা তৈরি করে। মাদক ও সামাজিক অবক্ষয় থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজনের বিকল্প নেই।

টুর্নামেন্ট আয়োজনে সার্বিক সহযোগিতা করেন বানা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আলহাজ মো. সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি মো. আ. মান্নান মিয়া আব্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মো. নিয়ামত হোসেন পারভেজ ও আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সদস্যসচিব মো. সুজন হোসেন।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান দাউদ, পৌর বিএনপির প্রচার সম্পাদক কামরুজ্জামান কদর, বিএনপি নেতা লিটন মোল্লাসহ বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষক দল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আ. জব্বার। অনুষ্ঠান পরিচালনা করেন আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদল নেতা মো. জিসান মিয়া এবং সঞ্চালনা করেন আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শেখ মাজহারুল ইসলাম লিমন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শিবালয়ে বিশেষ অভিযান: ৪ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১ 

মাদকের ভয়াবহ থাবা থেকে যুবসমাজকে বাঁচাতে খেলাধুলার বিকল্প নেই —-অ্যাডভোকেট হেমায়েত হোসেন

Update Time : ০৪:৫৩:১৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬