কেরানীগঞ্জ (ঢাকা), ৬ জুলাই ২০২৬: “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে কেরানীগঞ্জ উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ ওমর ফারুক ও সভাপতিত্ব করেন , কেরানীগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন অফিসার জনাব মোহাম্মদ তাইবুর রহমান। উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে পল্লী উন্নয়নের বিভিন্ন দিক, টেকসই গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, কৃষি ও সমবায় কার্যক্রম সম্প্রসারণ এবং গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ ওমর ফারুক বলেন, দেশের সার্বিক উন্নয়নের ভিত্তি হলো গ্রাম। তাই গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে কৃষি, ক্ষুদ্র উদ্যোক্তা, নারী ক্ষমতায়ন, সমবায় কার্যক্রম এবং তথ্যপ্রযুক্তিনির্ভর সেবার সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সরকারি বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, উন্নয়ন সংস্থা ও সাধারণ জনগণের সমন্বিত অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সমবায় সংগঠনের প্রতিনিধি, কৃষক, নারী উদ্যোক্তা এবং সুধীজন উপস্থিত ছিলেন। সভা শেষে জাতীয় পল্লী উন্নয়নের লক্ষ্য বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সভাপতির বক্তব্যে, জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং এ উপলক্ষে আলোচনা সভা, র্যালি ও পল্লী উন্নয়নের উদ্যোক্তাদের মাঝে ৪০ লাখ টাকা ঋণ বিতরণ করেন। এছাড়াও ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে একটি করে গাছের চারা প্রদান করে বৃক্ষরোপণ করতে সবাইকে উদ্বুদ্ধ করেন।
খন্দকার আব্দুল হাসিব, স্টাফ রিপোর্টার ,ঢাকা। 



















