০২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বৈরী আবহাওয়ায় অভ্যন্তরীণ নৌপথে লঞ্চ চলাচল বন্ধ

বৈরী আবহাওয়ার কারণে বরিশাল নদী বন্দর থেকে অভ্যন্তরীণ নৌপথে সব ধরনের লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। একইসঙ্গে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটেও লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

বিআইডব্লিউটিএ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে পুনরায় লঞ্চ চলাচল শুরু হবে।

বরিশাল নৌবন্দর কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা জানান, বৃহস্পতিবার (২৯ মে) সকালে এ সিদ্ধান্ত নেওয়া হয় এবং সকাল থেকে বরিশাল নদী বন্দর থেকে কোনো লঞ্চ ছেড়ে যায়নি। তিনি বলেন, “দমকা বাতাস, বৃষ্টি ও নদী কিছুটা উত্তাল থাকায় বরিশাল নদী বন্দরকে দুই নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় লঞ্চ চলাচল শুরু হবে।”

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে সাগর ও নদী উত্তাল রয়েছে। এর ফলে পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর এবং বরিশাল নদী বন্দরকে দুই নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বিআইডব্লিউটিএ’র পক্ষ থেকে যাত্রী ও নৌযান সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে এবং আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত নদীপথে যাত্রা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মানিকগঞ্জে অবৈধ বালু উত্তোলন ও জুলাই যোদ্ধাদের হুমকির প্রতিবাদে মানববন্ধন: অভিযুক্তদের বিচার দাবি

বৈরী আবহাওয়ায় অভ্যন্তরীণ নৌপথে লঞ্চ চলাচল বন্ধ

Update Time : ০৪:৫১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫