মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটে “শিক্ষকদের অফিস ব্যবস্থাপনা বিষয়ে সক্ষমতা বৃদ্ধিতে ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা” শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা শুভ উদ্বোধন করা হয়েছে।গত ২০ মে থেকে ২৩ মে পর্যন্ত এই প্রশিক্ষণ কর্মশালা চলবে।চার দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ মনীর হোসেন।এ সময় মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটের
বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় অফিস ব্যবস্থাপনা,নথিপত্র রক্ষণাবেক্ষণ,
দাপ্তরিক শৃঙ্খলা,প্রশাসনিক দক্ষতা ও আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের উপর গুরুত্বারোপ করা হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম বলেন,প্রশিক্ষণের উদ্দেশ্যে হলো শিক্ষকদের প্রশাসনিক ও দাপ্তরিক কর্মকান্ডে দক্ষতা বৃদ্ধি করা,যা প্রতিষ্ঠান পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সর্বশেষঃ
মাগুরায় শিক্ষকদের অফিস ব্যবস্থাপনা বিষয়ে সক্ষমতা বৃদ্ধিতে ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
-
বিশ্বজিৎ সিংহ রায় : - Update Time : ০৫:১২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
- ৪৩৩ Time View
Popular Post



















