১১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মহম্মদপুরে শিউলি পারভীন নামের এক গৃহবধুর আত্মহত্যা

মাগুরার মহম্মদপুর পারিবারিক কলহের জেরে অবসরপ্রাপ্ত বিজিবির সদস্যের স্ত্রী শিউলী পারভীন (৪৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। সোমবার সকালে উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের মহেশপুর গ্রামে এ আত্মহত্যার ঘটনা ঘটে। শিউলি পারভীন ওই গ্রামের অবসরপ্রাপ্ত বিজিবির সদস্য তবিবার রহমানের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য তবিরার রহমান ও স্ত্রী শিউলী পারভীনের সাথে মনোমালিন্য চলে আসছিল। স্বামী-স্ত্রীর দাম্পত্য কলহ বেশকিছু দিন ধরেই চলছে। তার জের ধরে গতকাল রাতে তাদের মধ্যে সাংসারিক কিছু বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। তার জের ধরে সোমবার সকালে বসত ঘরের ফ্যানের সাথে তিনি গলায় ফাঁস নেন।

পরিবারের লোকজন তার কোন খোঁজ না পেয়ে খোঁজাখুজি করেন। পরে তার বসত করে খোঁজ নিলে তাকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে পুলিশকে খবর দেয়।
পুলিশ সূত্র জানা যায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ আত্মহত্যা তিনি করতে পারেন।
তাদের দাম্পত্য জীবনে একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলে জানা গেছে। মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

শ্রমিক সংগঠনের অফিসে হামলা, চাঁদা না পেয়ে ভাংচুর নগদ টাকা লুটের অভিযোগ।

মহম্মদপুরে শিউলি পারভীন নামের এক গৃহবধুর আত্মহত্যা

Update Time : ১১:৪৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬