০১:৫৭ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২০ এপ্রিল: লক্ষাধিক শিশুকে টিকা প্রদান লক্ষ্য

মাগুরায় আগামী ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬। এই কর্মসূচির আওতায় জেলার লক্ষাধিক শিশুকে টিকা প্রদান করা হবে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। মাগুরা সিভিল সার্জন ডা. শামীম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. সুরভি আক্তার, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত চলবে এ টিকাদান কার্যক্রম। এতে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের হাম-রুবেলার টিকা দেওয়া হবে। জেলার চারটি উপজেলায় মোট ৯৬০টি কেন্দ্রে ১ লাখ ১৩৫ জন শিশুকে টিকার আওতায় আনা হবে।

উপজেলাভিত্তিক লক্ষ্যমাত্রা অনুযায়ী, সদর উপজেলায় ২৯ হাজার ৯৭৬ জন, মহম্মদপুরে ২৩ হাজার ৭৭৮ জন, শালিখায় ১৬ হাজার ৩৮৬ জন এবং শ্রীপুরে ১৬ হাজার ৯৯৫ জন শিশুকে টিকা দেওয়া হবে।
প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে। ক্যাম্পেইন সফল করতে প্রতিটি কেন্দ্রে ৩ জন স্বাস্থ্য সহকারী ও ২ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।

স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্টরা জানান, শিশুদের হাম ও রুবেলা রোগ থেকে সুরক্ষিত রাখতে এ টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিভাবকদের নির্ধারিত সময়ে নিকটস্থ কেন্দ্রে গিয়ে শিশুদের টিকা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ঐক্য, সম্প্রীতি ও গণতান্ত্রিক নেতৃত্বের প্রত্যয়ে আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

মাগুরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২০ এপ্রিল: লক্ষাধিক শিশুকে টিকা প্রদান লক্ষ্য

Update Time : ০৭:০৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬