০৮:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কালকিনিতে মাদকের বিরুদ্ধে মানববন্ধন, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি

মাদারীপুরের কালকিনি উপজেলার কালকিনি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোপালপুর এলাকায় মাদকের বিস্তার ও কথিত মাদক ব্যবসায়ীদের কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) বিকেল ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের দক্ষিণ গোপালপুর অংশে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে এলাকায় মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার কারণে সামাজিক অবক্ষয় বৃদ্ধি পাচ্ছে এবং যুবসমাজ বিপথগামী হচ্ছে। তারা বলেন, যারা মাদকের বিরুদ্ধে অবস্থান নেন বা প্রতিবাদ করেন, তাদের বিভিন্নভাবে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করা হয়।

স্থানীয়দের দাবি, সম্প্রতি এলাকার যুবক আল-আমিন সরদার মাদকের বিরুদ্ধে প্রতিবাদ জানালে তাকে মারধরের শিকার হতে হয়। এ ঘটনায় তিনি কালকিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলেও মানববন্ধনে জানানো হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা কয়েকজন ব্যক্তির নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ তুলে দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং গ্রেপ্তারের দাবি জানান। তারা বলেন, প্রশাসনের কার্যকর পদক্ষেপের মাধ্যমে এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব।

এলাকাবাসী আরও জানান, মাদকের কারণে পরিবার ও সমাজে নানা ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। তাই মাদক নির্মূলে প্রশাসন, জনপ্রতিনিধি এবং সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মানববন্ধনস্থলে এসে শেষ হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মাদকের করাল গ্রাস থেকে রক্ষায় যুবসমাজকে ক্রীড়ামুখী করতে হবে — অ্যাডভোকেট হেমায়েত হোসেন

কালকিনিতে মাদকের বিরুদ্ধে মানববন্ধন, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি

Update Time : ০৮:০১:২৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬