০৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেসক্লাব মহম্মদপুরের বিদায় সংবর্ধনা পেলেন উপজেলা প্রকৌশলী গোলজার হোসেন

পদোন্নতিজনিত বদলির প্রেক্ষিতে মাগুরার মহম্মদপুর উপজেলা প্রকৌশলী মো. গোলজার হোসেন-কে সংবর্ধনা দিয়েছে প্রেসক্লাব মহম্মদপুর।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের (ভারপ্রাপ্ত) সভাপতি ও দৈনিক ইত্তেফাকের মহম্মদপুর উপজেলা সংবাদদাতা মেহেদী হাসান পলাশ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক
দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. মাসুদ রানা।
অনুষ্ঠানে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক মো. রফিকুল ইসলাম, মো. তরিকুল ইসলাম তারামিয়া, উপসহকারী প্রকৌশলী আব্দুল কাদের, সাপ্তাহিক সম্পাদক সালাহউদ্দীন আহমেদ মিল্টন, মো. মুরাদ হোসেন, জাহিদ হাসান টুটুল, মো.আশিকুর রহমান লিটন, মো. জাকির হুসাইন তুষার, মো.শফিকুল ইসলাম, মো.ফারহান নিপু, মো. মতিউর রহমানসহ অন্যান্য সাংবাদিক ও সুধীজন।

বক্তারা বলেন, মহম্মদপুর উপজেলায় প্রায় দুই বছরের কর্মজীবনে উপজেলা প্রকৌশলী মো. গোলজার হোসেন সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কর্মদক্ষতা, আন্তরিকতা ও জনসেবামূলক মনোভাবের কারণে তিনি সহকর্মী, সাংবাদিক ও সাধারণ মানুষের আস্থা ও প্রশংসা অর্জন করেছেন।

এ সময় উপস্থিত বক্তারা তাঁর নতুন কর্মস্থলে সফল কর্মজীবন, সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন। অনুষ্ঠান শেষে বিদায়ী উপজেলা প্রকৌশলী মো.গোলজার হোসেনের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

প্রেসক্লাব মহম্মদপুরের বিদায় সংবর্ধনা পেলেন উপজেলা প্রকৌশলী গোলজার হোসেন

প্রেসক্লাব মহম্মদপুরের বিদায় সংবর্ধনা পেলেন উপজেলা প্রকৌশলী গোলজার হোসেন

Update Time : ০৩:২০:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬