১১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকের করাল গ্রাস থেকে রক্ষায় যুবসমাজকে ক্রীড়ামুখী করতে হবে — অ্যাডভোকেট হেমায়েত হোসেন

উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট হেমায়েত হোসেন বলেছেন, মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষা করতে হলে তাদের ক্রীড়ামুখী করে গড়ে তুলতে হবে। সুস্থ ক্রীড়া চর্চাই পারে তরুণদের মাদক, অপরাধ, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয়ের ভয়াল থাবা থেকে দূরে রেখে একটি সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ বিনির্মাণ করতে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে কদমতলা যুব সমাজের উদ্যোগে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার চরনারানদিয়া উচ্চ বিদ্যালয়ের কদমতলা ফুটবল মাঠে আয়োজিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের তৃতীয় প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিনের খেলায় অংশগ্রহণ করে বারাংকুলা ফুটবল একাদশ ও বোয়ালমারী গুনবহা ফুটবল একাদশ।

চরনারানদিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শাহনেওয়াজ শিকদার রিপনের সঞ্চালনায় অ্যাডভোকেট হেমায়েত হোসেন বলেন, প্রীতি ফুটবল ম্যাচ শুধু একটি খেলা নয়; এটি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার এক অনন্য আয়োজন। খেলাধুলা মানুষকে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণ, সহনশীলতা, আত্মবিশ্বাস ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। তাই তরুণ প্রজন্মকে সুস্থ ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন আরও বৃদ্ধি করা প্রয়োজন।

তিনি আরও বলেন, মাঠের প্রতিদ্বন্দ্বিতা যেন শুধুই খেলার মধ্যেই সীমাবদ্ধ থাকে, মাঠের বাইরে সবাই একে অপরের বন্ধু। খেলাধুলা পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভ্রাতৃত্ব ও সামাজিক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে। একটি ক্রীড়ামুখী সমাজই পারে মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে।

অনুষ্ঠানে প্রধান অতিথি অ্যাডভোকেট হেমায়েত হোসেন মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে যুবসমাজকে দূরে রেখে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে উন্নত মানের জার্সি উপহার দেন।

এ সময় তিনি খেলোয়াড়দের সুশৃঙ্খল, নান্দনিক ও প্রতিযোগিতাপূর্ণ খেলা উপহার দেওয়ার আহ্বান জানান এবং এমন সুন্দর আয়োজনের জন্য কদমতলা যুব সমাজের সদস্যদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরনারানদিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শওকত সরদার, বিশিষ্ট সমাজসেবক সাইফার শিকদার, সমাজসেবক হিটলার রহমান খান, সাবেক ইউপি সদস্য হাফিজার শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুলসংখ্যক দর্শক।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত তৃতীয় প্রীতি ফুটবল ম্যাচটি দর্শকদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়। খেলা উপলক্ষে মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি টুর্নামেন্টকে আরও প্রাণবন্ত করে তোলে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আলফাডাঙ্গায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমে উপজেলা সমাজকল্যাণ কমিটি গঠন

মাদকের করাল গ্রাস থেকে রক্ষায় যুবসমাজকে ক্রীড়ামুখী করতে হবে — অ্যাডভোকেট হেমায়েত হোসেন

Update Time : ০৯:৫৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬