০২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

১৮ ডিসেম্বরের মধ্যে ওসমান হাদি হত্যার বিচার শেষের আল্টিমেটাম জাবেরের

শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করাসহ তিন দফা দাবি বাস্তবায়নে সরকারকে আল্টিমেটাম দিয়েছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের।

বুধবার (২১ অক্টোবর) বিকেল ৫টার দিকে মানিকগঞ্জের শহীদ রফিক চত্বরের (খালপাড়) এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আল্টিমেটাম দেন।

সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ আল জাবের তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—শহীদ ওসমান হাদি হত্যার বিচার, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণহত্যার বিচার।

এ সময় তিনি বলেন, উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে নির্ধারিত সময়ের মধ্যে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

এ কর্মসূচির মাধ্যমে তিন দফা দাবি বাস্তবায়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন আয়োজকেরা। একই সঙ্গে শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে জনমত গড়ে তোলা এবং দাবি আদায়ে সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কালকিনি ও ডাসারে এইচএসসি পরীক্ষার ফল: শীর্ষে শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়

১৮ ডিসেম্বরের মধ্যে ওসমান হাদি হত্যার বিচার শেষের আল্টিমেটাম জাবেরের

Update Time : ০৯:১৭:১৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬