০২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দলীয় পদ নয়, জনগণের ভালোবাসাই আমার মূল শক্তি: মিরাজ হাওলাদার

আসন্ন কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন কালকিনি উপজেলার কৃতি সন্তান মো. মিরাজ হাওলাদার। ইতোমধ্যে নিজের উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি উপজেলা জুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।
​১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত কালকিনি উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন দেখে একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে বলে অভিযোগ উঠেছে।
​এ বিষয়ে মো. মিরাজ হাওলাদার বলেন, “নির্বাচন করতে কোনো দলীয় পদ প্রয়োজন নেই। প্রয়োজন শুধু সাধারণ মানুষের ভালোবাসা আর সমর্থন। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে নির্বাচন করার সাংবিধানিক অধিকার সবারই রয়েছে। আমি উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হতে চাওয়ায় জনগণের মাঝে ব্যাপক সাড়া পাচ্ছি। শেষ পর্যন্ত জনগণের এই ভালোবাসা ও সমর্থন নিয়েই আমি ভোটের মাঠে লড়ে যাব।”
​উন্নয়নের অঙ্গীকার ব্যক্ত করে তিনি আরও বলেন, “জনগণ আমাকে নির্বাচিত করলে কালকিনিকে একটি আধুনিক ও রোল মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব। সড়ক যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থানসহ প্রতিটি খাতে পরিকল্পিত উন্নয়ন করা হবে।”
​স্থানীয় ভোটারদের মতে, মিরাজ হাওলাদার একজন সৎ, পরিশ্রমী ও জনবান্ধব ব্যক্তিত্ব। তাঁর এই জনপ্রিয়তায় কালকিনির সাধারণ মানুষের মাঝে নতুন আশা ও প্রত্যাশার সৃষ্টি হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শিবালয়ে বিশেষ অভিযান: ৪ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১ 

দলীয় পদ নয়, জনগণের ভালোবাসাই আমার মূল শক্তি: মিরাজ হাওলাদার

Update Time : ০৫:৪৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬