০৫:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় মাদক উদ্ধারের সংবাদ প্রকাশে সাংবাদিক মিরাজকে প্রাণনাশের হুমকি থানায় জিডি

মাগুরায় ২৮ হাজার পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ টাকা উদ্ধারের সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে মাগুরা সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন দৈনিক আমার সংবাদ-এর নিজস্ব প্রতিবেদক ও মাগুরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মো. মিরাজুল ইসলাম।

সোমবার (১২ অক্টোবর) মাগুরা সদর থানায় ডায়েরি করেন তিনি।

ডায়রি সূত্রে জানা যায়, গত ৮ অক্টোবর রাতে মাগুরা শহরের কলেজপাড়া এলাকার একটি বহুতল ভবনে অভিযান চালায় র‍্যাব-৬-এর ঝিনাইদহ ক্যাম্পের একটি দল। অভিযানে ২৮ হাজার পিস ইয়াবা, চার বোতল ফেনসিডিল, নগদ ১৯ লাখ ৫৮ হাজার ১০০ টাকা, টাকা গণনার মেশিন, চারটি ল্যাপটপ, দুটি ওয়াকিটকি, মুঠোফোন এবং ‘প্রেস’ ও ‘ক্রাইম তালাশ’ লেখা মাইক্রোফোনসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। এ সময় রাশেদ শেখ (৪১) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। র‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে দীপ্ত কুমার বিশ্বাস ওরফে সুমন (৩৫) নামের আরও একজনের নাম উল্লেখ করা হয়।

এ ঘটনা নিয়ে সংবাদ প্রকাশের পর থেকেই সাংবাদিক মিরাজুল ইসলামকে বিভিন্নভাবে হুমকি দেয়া হচ্ছে বলে জিডিতে অভিযোগ করা হয়েছে।

জিডিতে উল্লেখ করা হয়, ১১ অক্টোবর দিবাগত রাত ১২টা ৮ মিনিটের দিকে তারেক, রাশেদসহ কয়েকজন ব্যক্তি মুঠোফোনে তাকে প্রাণনাশের হুমকি দেন এবং প্রকাশিত সংবাদ মুছে ফেলার জন্য চাপ প্রয়োগ করেন। একই রাত ১২টা ১৬ মিনিটে রাসেল নামের আরও এক ব্যক্তি তাকে ফোন করেন। এছাড়া অজ্ঞাতনামা বিভিন্ন নম্বর থেকে হোয়াটসঅ্যাপেও একাধিকবার হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ তার।

শুধু তাকেই নয়, দৈনিক আমার সংবাদ-এর ঢাকার মতিঝিল কার্যালয়ের সম্পাদককেও বিভিন্ন পরিচয়ে ফোন করে চাপ প্রয়োগ করা হচ্ছে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, মাগুরা সদর উপজেলার ভাইনার মোড়সংলগ্ন ইসলামবাগ এলাকায় সাংবাদিক মিরাজুল ইসলামের বসতবাড়িতে দুই দফায় অজ্ঞাতনামা ব্যক্তিদের পাঠানো হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। এতে সম্ভাব্য হামলার আশঙ্কায় তিনি ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন।

সাংবাদিক মিরাজুল ইসলাম অভিযোগ করেন, মাদক উদ্ধারের সংবাদ প্রকাশের পর থেকে তাকে নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। এতে তিনি স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালন করতে পারছেন না এবং পরিবারের নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শিবালয়ে বিশেষ অভিযান: ৪ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১ 

মাগুরায় মাদক উদ্ধারের সংবাদ প্রকাশে সাংবাদিক মিরাজকে প্রাণনাশের হুমকি থানায় জিডি

Update Time : ১২:৫৯:২৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬