০৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন সম্পন্ন

মাগুরার মহম্মদপুরে একটি অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী। রবিবার (২৯ মার্চ) মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলার ৩নং দীঘা ইউনিয়নের কুমরুল বটতলা বাজার সংলগ্ন “মীম ব্রিকস” নামক ইটভাটাটি অবৈধভাবে পরিচালিত হচ্ছে বলে অভিযোগ তুলে এর বিরুদ্ধে অবস্থান নেন ভাটরা ও কুমরুল গ্রামের শত শত মানুষ।

মানববন্ধনে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ তফসির উদ্দিন, আহম্মেদ চৌধুরী, জমির মালিক এনামুল খায়রুল শিকদার, মোঃ মারুফ শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা অভিযোগ করে বলেন, ইটভাটার কালো ধোঁয়া ও মারাত্মক পরিবেশ দূষণের কারণে আশপাশের বসতবাড়িতে বসবাস করা দুর্বিষহ হয়ে উঠেছে। কৃষিজমিতে চাষাবাদ ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।

এছাড়া স্থানীয়দের মধ্যে শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগব্যাধি বৃদ্ধি পাচ্ছে বলেও তারা উল্লেখ করেন।
এসময় জমি সংক্রান্ত বিরোধের জেরে খায়রুল নামের এক ব্যক্তিকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগও তোলা হয়। এলাকাবাসীর দাবি, ইটভাটার সঙ্গে জড়িতরা জোরপূর্বক জমি দখল, মাটি কাটা এবং ফসলি জমিতে পুকুর খননের মতো কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে।

মানববন্ধন থেকে দ্রুত ইটভাটাটি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।
উল্লেখ্য, উক্ত ইটভাটার মালিক হিসেবে নাগড়া গ্রামের বাসিন্দা আওয়াল মোল্লার ছেলে উজ্জ্বল মোল্লার নাম জানা গেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ৪২ বোতল এস্কাফ সিরাপসহ আটক ২ নারী

মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন সম্পন্ন

Update Time : ০৯:৩২:২৭ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬