০২:২১ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরার শালিখায় বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই খুন

মাগুরার শালিখা উপজেলায় পৈতৃক জমি ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার তালখড়ি ইউনিয়নের নাঘোসা গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত মাসুদ গাজী (৪৫) ওই গ্রামের মৃত মোসলেম গাজীর ছেলে। অভিযুক্ত বড় ভাই সিদ্দিক গাজীর (৫০) সঙ্গে পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত মোসলেম গাজীর চার ছেলে। তাঁর মৃত্যুর পর রেখে যাওয়া জমিজমার ভাগবণ্টন নিয়ে ভাইদের মধ্যে বিরোধের সূত্রপাত হয়।

এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার সকালে সিদ্দিক গাজী ও তাঁর মেজো ভাই মাসুদ গাজীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সিদ্দিক গাজীর লাঠির আঘাতে মাসুদ গাজী ঘটনাস্থলেই মারা যান বলে অভিযোগ রয়েছে।স্থানীয়রা জানান,,
পৈতৃক সম্পত্তি নিয়ে ভাইদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
মঙ্গলবার সকালে সেই বিরোধকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে লাঠির আঘাতে মাসুদের মৃত্যু হয়।

খবর পেয়ে শালিখা থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শিবালয়ে বিশেষ অভিযান: ৪ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১ 

মাগুরার শালিখায় বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই খুন

Update Time : ১০:০৬:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬