০৪:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে মাটির নিচে মিলল দুই পাইপগান, ডিবির হাতে গ্রেপ্তার ১

মানিকগঞ্জে অভিযান চালিয়ে মাটির নিচে পুঁতে রাখা দুটি পাইপগান উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় মোঃ দিনা ওরফে দিদার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। একই ঘটনায় স্বাধীন (৪০) নামে আরও একজনকে আসামি করা হয়েছে। তিনি পলাতক রয়েছেন।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৪ আগস্ট) পুলিশ পরিদর্শক (নিঃ) মানবেন্দ্র বালো, ওসি ডিবি, মানিকগঞ্জের নেতৃত্বে ডিবির একটি বিশেষ আভিযানিক দল মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছিল। এ সময় মোঃ দিনা ওরফে দিদার পুলিশকে তথ্য দেন, সদর উপজেলার বরাই এলাকার রামপ্রসাদ ঘোষের বসতবাড়িতে দুটি পাইপগান রয়েছে।
ওই তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৩টার দিকে ডিবি পুলিশের দল তথ্যদাতাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যায়। সেখানে তল্লাশি চালিয়ে প্রথমে কোনো অস্ত্র পাওয়া যায়নি। পরে তথ্যদাতা নিজেই রামপ্রসাদ ঘোষের বাড়ির উত্তর পাশে টয়লেটের পেছনে সেপটিক ট্যাংকের পাশে মাটিতে পুঁতে রাখা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ বের করে দেন। ব্যাগটি খুলে কাপড়ে মোড়ানো অবস্থায় দুটি পাইপগান উদ্ধার করা হয়।
এ সময় দিনা ওরফে দিদারের আচরণে পুলিশের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি পুলিশকে জানান, পূর্বশত্রুতার জেরে রামপ্রসাদ ঘোষকে ফাঁসানোর উদ্দেশ্যে তিনি ও স্বাধীন পূর্বপরিকল্পিতভাবে ওই দুটি পাইপগান সেখানে লুকিয়ে রেখেছিলেন।
পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হলে রাত ৪টা ৪০ মিনিটের দিকে দিনা ওরফে দিদারকে আটক করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী ঘটনাস্থল থেকে দুটি পাইপগান জব্দ করা হয়।
ডিবি পুলিশ জানায়, অবৈধ অস্ত্র রাখা এবং পূর্বপরিকল্পিতভাবে মিথ্যা তথ্য দিয়ে অন্য ব্যক্তিকে ফাঁসানোর অভিযোগে দিনা ওরফে দিদার ও স্বাধীনকে আসামি করে মানিকগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে।
পলাতক আসামি স্বাধীনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে ঘটনার বিষয়ে জেলা গোয়েন্দা শাখার গোপনীয় তদন্তও চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ফরিদপুরের মধুখালীকে আধুনিক ও দৃষ্টিনন্দন করতে ইউএনওর পদক্ষেপ

মানিকগঞ্জে মাটির নিচে মিলল দুই পাইপগান, ডিবির হাতে গ্রেপ্তার ১

Update Time : ০১:৩১:১০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬