০৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক মেয়র তাপস ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও তার স্ত্রী আফরীন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. মনিরুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার মহানগর স্পেশাল জজ আদালত থেকে এ নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

আবেদনে বলা হয়েছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নানা অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে শত শত কোটি টাকা জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটির অনুসন্ধান চলমান রয়েছে। অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশগমন রহিত করা একান্ত প্রয়োজন।

গত অক্টোবরে তাপসের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। ৩ নভেম্বর সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। তবে তিনি হাজির হননি।

তবে, বিভিন্ন সূত্রে জানা যায়, তিনি দেশত্যাগ করেছেন। তার বিরুদ্ধে অভিযোগ- টেন্ডার, ইজারা, নিয়োগ, দোকান বরাদ্দসহ অসংখ্য কাজ করে তিনি আত্মীয়-স্বজন ও তার সিন্ডিকেটের মাধ্যমে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ৪২ বোতল এস্কাফ সিরাপসহ আটক ২ নারী

সাবেক মেয়র তাপস ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

Update Time : ০৪:৩৭:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪