ঢাকা-আরিচা মহাসড়কে নীলাচল পরিবহনের একটি বাসের সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসটির যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শনিবার সন্ধ্যায় ঢাকা থেকে আসা বাসটি টেপড়া বাস স্ট্যান্ডের কাছে এসে দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নীলাচল পরিবহনের বাসটি ঢাকা থেকে আসার পথে হঠাৎ সামনের চাকা ফেটে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশের খালে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে বাসের যাত্রীদের উদ্ধারে এগিয়ে আসেন।
এ ঘটনায় আহত যাত্রী প্রায় ২০ থেকে ২৫ জন।আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানতে চাইলে বরংগাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ হারুন অর রশিদ জানান দুর্ঘটনার বিষয়টি আমরা খতিয়ে দেখছি ।

প্রতিবেদক- জাহাঙ্গীর আলম। 









