আজ ২৯ আগষ্ট শনিবার সকাল ১০ ঘটিকার সময় মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের গোপালপুর গ্রামে আনসার ও ভিডিপির উদ্যোগে রাস্তা মেরামত ও বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত কাজে উপস্থিত ছিলেন নওপাড়া ইউনিয়ন সহকারী আনসার প্লাটুন কমান্ডার মোঃ লুৎফর রহমান , নওপাড়া ইউনিয়ন দলনেতা মোঃ মতিয়ার রহমান, মধুখালী পৌর সভার ৩নং ওয়ার্ড দলনেতা মোঃ নাজমুল হোসেন , নওপাড়া ইউনিয়ন দলনেত্রী মোছাম্মদ জোহরা বেগম । আরো উপস্থিত ছিলেন ভিডিপি সদস্য মোহাম্মদ মনিরুল ইসলাম,ভিডিপি সদস্য মোঃ শফিকুল ইসলাম ও ভিডিপি সদস্য মোহাম্মদ উজ্জল ।
পার্থ রায় মধুখালী উপজেলা প্রতিনিধি 


















