০৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরার মহম্মদপুরে সড়ক দুর্ঘটনায় এক ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু

মাগুরার মহম্মদপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় রাসেল শেখ (৩২) নামে এক ব্যাটারিচালিত ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রাসেল শেখ ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার পুরাপাড়া গ্রামের মো. সাবু শেখের ছেলে। বুধবার (২৫ মার্চ) সকালে উপজেলার কালুকাদি এলাকায় একটি দ্রুতগামী বাসের সঙ্গে ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে গুরুতর আহত হন রাসেল শেখ। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে মহম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওহিদুল শেখ জানান, নিহতের পরিচয় নিশ্চিত করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ৪২ বোতল এস্কাফ সিরাপসহ আটক ২ নারী

মাগুরার মহম্মদপুরে সড়ক দুর্ঘটনায় এক ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু

Update Time : ০৫:৩৫:০১ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬