০৬:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিবালয়ে বাস-কাভার্ড ভ্যান মুখোমুখি সংঘর্ষে কাভার্ড ভ্যান চালক নিহত

মানিকগঞ্জের শিবালয় উপজেলার টেপরা এলাকায় সিসি ডিবি-এর সামনে রয়েল এক্সপ্রেস এর একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। বাসের ৪ জন যাত্রী গুরুতর আহত হয়েছে। দূর্ঘটনার স্থান থেকে বাস চালক ও হেলপার পালিয়ে যায়। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাভার্ড ভ্যান চালকের নাম ঠিকানা এখনো জানা যায় নি বয়স আনুমানিক ৩৫ বছর।
স্থানীয়রা জানান, টেপরা এলাকায় সিসি ডিবি-এর সামনে একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রাকটির চালক সাথে সাথেই নিহত হন বলে জানা গেছে।
দুর্ঘটনার পর ওই সড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহন সরানোর ব্যবস্থা করে এবং ঘটনার বিষয়ে তদন্ত শুরু করে।
বরংগাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ হারুন অর রশিদ জানান, দুর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শিবালয়ে বিশেষ অভিযান: ৪ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১ 

শিবালয়ে বাস-কাভার্ড ভ্যান মুখোমুখি সংঘর্ষে কাভার্ড ভ্যান চালক নিহত

Update Time : ০৫:২৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬