রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া লিয়াকত আলী স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের নবগঠিত এডহক কমিটির পরিচিতি ও শিক্ষক-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানটির এডহক কমিটির সভাপতি হিসেবে রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. তুহিনুর রহমান তুহিনকে অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
গত ৮ অক্টোবর বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মুনসী হুমায়ূন কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটির অন্যান্য সদস্য হলেন সাধারণ শিক্ষক প্রতিনিধি সৈয়দ আলী ও অভিভাবক সদস্য মোহাম্মদ জহুরুল ইসলাম।
এ ছাড়া কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ এ কে এম সিরাজুল হক।
মতবিনিময় সভায় নবগঠিত কমিটির সভাপতি মো. তুহিনুর রহমান তুহিন প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন, সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানে কাজ করতে চাই। এ জন্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে এগিয়ে যাব। প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।
নবগঠিত এডহক কমিটির মাধ্যমে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শিক্ষার পরিবেশ উন্নত করা এবং সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
মোঃ আজমল হোসেন বালিয়াকান্দি রাজবাড়ী প্রতিনিধিঃ 









