০২:২১ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত রাজনৈতিক দল নয়,একটি সমিতি’: মাদারীপুরে এমপি খোকন তালুকদার

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে উদ্দেশ্যে করে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, “জামায়াত ১৮ কোটি মানুষের জন্য কাজ করে না। জামায়াত কোনো রাজনৈতিক দল নয়, তারা একটি সমিতি। সমিতির আওতায় যারা থাকে, কেবল তাদের নিয়েই তারা নিজেদের কর্মকাণ্ড পরিচালনা করে।”
​সোমবার (১৯ অক্টোবর) বিকেলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলার ২২টি পূজা মণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
​তিনি আরও বলেন, “সাধারণ মানুষ বলে, জামায়াতের নিজস্ব কর্মী ছাড়া তারা অন্য কাউকে ভিক্ষাও দেয় না।”
​মণ্ডপ পরিদর্শন ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এমপি খোকন তালুকদার বলেন, স্থানীয় প্রশাসন অত্যন্ত দক্ষতার সঙ্গে পূজা মণ্ডপগুলোর নিরাপত্তার দায়িত্ব নিয়েছে। প্রতিটি মণ্ডপে দলগতভাবে গিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীরাও এ সময় তাদের পাশে পেয়ে আনন্দ প্রকাশ করেছেন।
​মণ্ডপ পরিদর্শনকালে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাস, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম, কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী সিকদার মামুন, মাদারীপুর জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য গাউছ-উর রহমান ও উপজেলা শ্রমিক দল নেতা মোশারফ হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শিবালয়ে বিশেষ অভিযান: ৪ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১ 

জামায়াত রাজনৈতিক দল নয়,একটি সমিতি’: মাদারীপুরে এমপি খোকন তালুকদার

Update Time : ০৬:২০:১১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬