০৬:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজপথ ছাড়ার প্রশ্নই আসে না: ইশরাক হোসেন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণে বিলম্বের প্রতিবাদে রাজপথে থাকার নির্দেশ দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

বুধবার (২১ মে) দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “নির্দেশ একটাই — যতক্ষণ দরকার, রাজপথ ছেড়ে উঠে আসা যাবে না।”

এর আগে, ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের শুনানি পিছিয়ে বৃহস্পতিবার (২২ মে) দিন ধার্য করেন হাইকোর্ট। বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এই আদেশ দেন।

এদিন আদেশ দেওয়ার কথা থাকলেও আদালতে ফের শুনানি অনুষ্ঠিত হয়। পরে বিচারকরা আদেশের জন্য বৃহস্পতিবার নতুন দিন নির্ধারণ করেন।

রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন। অন্যদিকে, ইশরাকের পক্ষে শুনানি করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং দলটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তাদের সহায়তায় ছিলেন ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান ও অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ।

উল্লেখ্য, গত ১৪ মে হাইকোর্টে রিটটি দায়ের করেন ঢাকার বাসিন্দা মো. মামুনুর রশিদ। রিটে, ইশরাককে মেয়র ঘোষণা করা এবং সেই সিদ্ধান্ত দেওয়া বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থারও দাবি জানানো হয়। আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী কাজী আকবর আলী।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনে ইশরাক হোসেন আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসের কাছে পরাজিত হন। তবে ২০২৪ সালের ২৭ মার্চ নির্বাচন ট্রাইব্যুনালের রায়ে ওই ফলাফল বাতিল করে ইশরাককে বৈধ মেয়র ঘোষণা করা হয়।

রায়ের অনুলিপি পাওয়ার পর ২২ এপ্রিল গেজেট প্রকাশের জন্য আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন (ইসি) আনুষ্ঠানিকভাবে ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে গেজেট প্রকাশ করে।

শপথ গ্রহণে বিলম্ব ও অনিশ্চয়তার প্রতিবাদে ইশরাকের সমর্থকরা বিগত কয়েকদিন ধরে নগর ভবন ঘেরাও করে রেখেছেন। আজও তারা নগর ভবন ও আশপাশের এলাকায় অবস্থান কর্মসূচি পালন করছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আলফাডাঙ্গায় এক খুনের রেশ কাটতে না কাটতেই আরেক খুন, ২৩ জনের নামে হত্যা মামলা

রাজপথ ছাড়ার প্রশ্নই আসে না: ইশরাক হোসেন

Update Time : ০৬:৫৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫