০৯:০২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় আলহাজ্ব কাজী আব্দুল ওয়াহেদ মাধ্যমিক বিদ্যালয়ের সংস্কার কাজ পরিদর্শন

মাগুরা সদর উপজেলার আলহাজ্ব কাজী আব্দুল ওয়াহেদ মাধ্যমিক বিদ্যালয়ের চলমান সংস্কার ও মেরামত কাজ পরিদর্শন করা হয়েছে।
মাগুরা জেলা পরিষদের সংস্কার প্রকল্পের আওতায় বিদ্যালয়টির উন্নয়নের জন্য ২ লাখ টাকার অনুদান প্রদান করা হয়।

ওই অনুদানের অর্থে বাস্তবায়িত কাজের অগ্রগতি ও গুণগত মান সরেজমিনে পরিদর্শন করা হয় মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে।
পরিদর্শন শেষে উপস্থিত অতিথিরা বিদ্যালয়ের উন্নয়ন মূলক কার্যক্রম নিয়ে বক্তব্য দেন। এ সময় উপস্থিত ছিলেন পি.আই.সি. কমিটির সভাপতি ও সিনিয়র শিক্ষক কাজী জহুরুন্নেসা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পি.আই.সি. কমিটির সদস্য সচিব, প্রধান শিক্ষক বিকাশ বিশ্বাস, পি.আই.সি. কমিটির সদস্য ও বেরইল-পলিতা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সানজিতা রানী বিশ্বাস, রাজনৈতিক ব্যক্তিত্ব ও পি.আই.সি. কমিটির সদস্য গাজী মো. মোস্তাফিজুর রহমান, বেরইল-পলিতা ইউনিয়ন পরিষদের সচিব মো. মেহেদী হাসান এবং শিক্ষক মো. আহসান হাবীবসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ বিশ্বাস বলেন, “আমাদের প্রতিষ্ঠানের সংস্কার প্রকল্পের জন্য মাগুরা জেলা পরিষদ ২ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। বরাদ্দকৃত অর্থ এস্টিমেট অনুযায়ী সঠিকভাবে ব্যয় করে সব কাজ সম্পন্ন করা হয়েছে।
এর আওতায় উত্তর পাশের টিনশেড ভবনের ফ্লোর নির্মাণ করা হয়েছে এবং বিদ্যালয়ের জন্য ২২টি চেয়ার ক্রয় করা হয়েছে। আজ পরিদর্শন শেষে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিরা কাজের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

বিদ্যালয় কর্তৃপক্ষ মাগুরা জেলা পরিষদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে জানায়, এ সংস্কারকাজের ফলে শিক্ষার্থীরা আরও সুন্দর, নিরাপদ ও উপযোগী পরিবেশে পাঠদান গ্রহণের সুযোগ পাবে। ভবিষ্যতেও শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তারা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

স্কুলপড়ুয়া মেধাবী শিক্ষার্থী জাহিদ হাসানের ওপর নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন

মাগুরায় আলহাজ্ব কাজী আব্দুল ওয়াহেদ মাধ্যমিক বিদ্যালয়ের সংস্কার কাজ পরিদর্শন

Update Time : ০৬:৪৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬