০৫:১৩ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভিনিসিয়ুসের জাদুতে কলম্বিয়াকে হারাল ব্রাজিল

  • Reporter Name
  • Update Time : ০৮:২৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
  • ৬২০ Time View

বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকান অঞ্চলের লড়াইয়ে ব্রাজিলের জয়, ভিনিসিয়ুসের শেষ মুহূর্তের গোলেই কলম্বিয়াকে হারাল তারা

ব্রাজিল আবারও হোঁচট খেতে বসেছিল দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাইপর্বে। তবে ঘরের মাঠে ড্রয়ের দিকে এগিয়ে চলা ম্যাচটি শেষ মুহূর্তে ভিনিসিয়ুস জুনিয়রের জাদুকরী গোলে রূপ নিয়েছে অবিশ্বাস্য জয় হিসেবে।

বাংলাদেশ সময় শুক্রবার সকালে ব্রাসিলিয়ার গারিঞ্চা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিল কলম্বিয়াকে ২-১ ব্যবধানে পরাজিত করে। এই জয়ের মাধ্যমে ব্রাজিল দক্ষিণ আমেরিকার পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে।

ম্যাচটি শুরু হয় আক্রমণাত্মক ফুটবল দিয়ে। ষষ্ঠ মিনিটে ব্রাজিল এগিয়ে যায়। কলম্বিয়ার ডিফেন্ডার দানিয়েল মুনোজ পেনাল্টি বক্সে ভিনিসিয়ুসকে ফাউল করেন, এবং রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিকে গোল করেন বার্সেলোনা তারকা রাফিনিয়া। এরপর বেশ কিছু সুযোগ তৈরি করেও লিড বাড়াতে ব্যর্থ হয় ব্রাজিল, তবে কলম্বিয়া একটিও আক্রমণ সফল করতে পারেনি।

প্রথমার্ধের ৪১ মিনিটে কলম্বিয়ার জন্য সমতা ফেরান লুইস দিয়াজ। তার অসাধারণ ফিনিশিংয়ে গোলটি আসে। এর পর বিরতির আগে দুই দল সমতায় থাকে।

বিরতির পর ব্রাজিল আরও কিছু সুযোগ তৈরি করলেও গোল করতে পারছিল না। ৪৭ মিনিটে ভিনিসিয়ুসের আড়াআড়ি শটকে রুখে দেন কলম্বিয়ার গোলরক্ষক কামিলো ভার্গাস। এরপর বেশ কয়েকটি সুযোগ নষ্ট হওয়ার পর কলম্বিয়া ৬৮ মিনিটে আক্রমণ শানালেও ব্রাজিলিয়ান গোলরক্ষক আলিসন তার চেষ্টা ব্যর্থ করেন।

৭১ মিনিটে আলিসন ও কলম্বিয়ান ডিফেন্ডার সানচেজের মাঝে সংঘর্ষ হয়। দুজনই কিছু সময় মাঠে পড়ে থাকেন এবং সানচেজ স্ট্রেচারে করে মাঠ ছাড়েন। আলিসনও কিছু সময় পরে মাঠের বাইরে চলে যান এবং তার পরিবর্তে বেন্তো নামেন।

ম্যাচ শেষের দিকে দুই দলই আরো কিছু সুযোগ তৈরি করে, কিন্তু গোল হয়নি। তখনই, ৯৯ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র এসে ব্রাজিলকে দিচ্ছেন জয়। তার চোখ ধাঁধানো শটে ব্রাজিল ২-১ ব্যবধানে জয়লাভ করে।

এ জয়ের পর ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ব্রাজিল পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে। অন্যদিকে, কলম্বিয়া সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ছয়ে নেমে গেছে। আগামী ২৬ মার্চ ব্রাজিল আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সার্ক গঠন থেকে মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের কর্মসংস্থানে শহীদ জিয়ার অবদান অনন্য — খন্দকার নাসিরুল ইসলাম

ভিনিসিয়ুসের জাদুতে কলম্বিয়াকে হারাল ব্রাজিল

Update Time : ০৮:২৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫