০৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকদের কার্ড অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যুর সিদ্ধান্ত ইসির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিকদের কার্ড ও গাড়ির স্টিকার ইস্যুতে অনলাইন পদ্ধতি বাতিল করে ম্যানুয়ালি দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এতে দীর্ঘদিনের জটিলতার অবসান হবে বলে আশা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, খুব দ্রুত ম্যানুয়ালি কার্ড বিতরণের বিস্তারিত প্রক্রিয়া ঘোষণা করা হবে। ইতোমধ্যে যারা অনলাইনে আবেদন করেছেন, তাদের আবেদন বহাল থাকবে। তবে যারা আবেদন করেননি, তাদের আর অনলাইনে আবেদন করার প্রয়োজন নেই। তারা সরাসরি নির্বাচন ভবনে উপস্থিত হয়ে কার্ড সংগ্রহ করতে পারবেন।

এর আগে সাংবাদিকদের জন্য কার্ড ও গাড়ির স্টিকার পেতে অনলাইনে আবেদন বাধ্যতামূলক করেছিল নির্বাচন কমিশন। কিন্তু এ প্রক্রিয়াকে জটিল ও ব্যবহারবান্ধব নয় বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন দ্রুত সমাধানের আশ্বাস দেন।

এদিকে সাংবাদিক নেতারা আগামী রবিবারের (১ ফেব্রুয়ারি) মধ্যে সমস্যার সমাধান না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। এই চাপের মুখেই শেষ পর্যন্ত অনলাইন পদ্ধতি থেকে সরে এসে ম্যানুয়াল ব্যবস্থায় কার্ড ইস্যুর সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ফরিদপুরের মধুখালীকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়তে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নবাগত ইউএনও

সাংবাদিকদের কার্ড অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যুর সিদ্ধান্ত ইসির

Update Time : ০৫:২৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬