০৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় অপারেশন ডেভিল হান্ট, ১১ জন গ্রেফতার

  • শাহিনুল হক
  • Update Time : ০৯:০৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫
  • ৩০২ Time View

ডেভিল হান্ট পরিচালনা করে বিভিন্ন মামলায় ১১জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ নূর আলম সিদ্দিক। বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারী আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলো জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার আকন্দপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে ইয়াসিন (৩০), গাইবান্দা জেলার পলাশবাড়ী থানার গুর্জ বিষ্ণুপুর গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে ওমর ফারুক ওরফে হাসান (৩৪), বাগেরহাট জেলার চিতলমারী থানার শ্যামপাড়া গ্রামের মৃত লিয়াকত আলী খানের ছেলে বাদল খান (২৮), মাগুরা জেলার সদর থানার ভাটপাড়া গ্রামের সরোয়ার বিশ্বাসের ছেলে রুবেল হোসেন (২৬), নওগাঁ জেলার পুর্শা থানার কলোনি এলাকার মৃত হযরত আলীর ছেলে হাবিল (২৫), আশুলিয়ার চাকলগ্রাম পশ্চিমপাড়া এলাকার নূর ইসলামের ছেলে মিলন মাহমুদ (৩২), একই থানার জিরাবো পূর্বপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে জাহিদ হাসান (৩৫), হাজী জিল্লুর রহমানের ছেলে জামাল হোসেন (৩০), জামগড়া এলাকার মোফাজ্জল মোল্লার ছেলে কাউসার মোল্লা (৩৪) ও ভাদাইল পূর্বপাড়া এলাকার আসাদ মিয়ার ছেলে জাকারিয়া (২১) এবং সাভারের রেডিও কলোনী উত্তর জামসিং এলাকার তাঁরা ইসলামের ছেলে স্বাধীন ইসলাম রিপন (২৩)।পুলিশ জানায়, সারাদেশে চলমান অপারেশন ডেভিল হান্টের ধারাবাহিকতায় বৃহস্পতিবার দিনে ও রাতে আশুলিয়া থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন মামলায় ১১জনকে গ্রেপ্তার করা হয়। যারা চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। আশুলিয়া থানার অফিসার ইনচার্জ নূর আলম সিদ্দিক জানান, গ্রেপ্তারকৃত আসামিদের রিমান্ড চেয়ে আজ সকালে আদালতে পাঠানো হয়েছে। আগামিতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মানিকগঞ্জে অবৈধ বালু উত্তোলন ও জুলাই যোদ্ধাদের হুমকির প্রতিবাদে মানববন্ধন: অভিযুক্তদের বিচার দাবি

আশুলিয়ায় অপারেশন ডেভিল হান্ট, ১১ জন গ্রেফতার

Update Time : ০৯:০৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫