০৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরের মধুখালীতে ৫৫ নং পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক গ্রুপের কমিটি নির্বাচন অনুষ্ঠিত

আজ ৭ জুলাই রবিবার উপজেলার আড়পাড়া ইউনিয়নের ৫৫ নং পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক গ্রুপের সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন, বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে ।এই নির্বাচনে সভাপতি পদে তৌহিদা বিশ্বাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন লিটন মোল্লা ও আলী শেখ। নির্বাচনে মোট ১২ জন ভোটারের মধ্যে ১২ জনই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে দেখা যায়, আলী শেখ পেয়েছেন ৭ ভোট, লিটন মোল্লা পেয়েছেন ৩ ভোট এবং ২ জন সদস্য না ভোট দেন। ফলে ৭ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আলী শেখ।

উক্ত নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি নির্বাচন প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত সভাপতি তৌহিদা বিশ্বাস বলেন, “সকলের সহযোগিতায় বিদ্যালয়ের লেখাপড়ার মান বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করবো। অভিভাবকদের পাশে নিয়ে স্কুলকে আরও সামনে এগিয়ে নিতে চাই।”

নবনির্বাচিত সহ-সভাপতি আলী শেখও শিক্ষার মানোন্নয়নে সকলের সাথে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নির্বাচন শেষে অভিভাবক সদস্যরা নতুন কমিটিকে অভিনন্দন জানান এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কালকিনিতে ১৪৮টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সমন্বয় সভা

ফরিদপুরের মধুখালীতে ৫৫ নং পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক গ্রুপের কমিটি নির্বাচন অনুষ্ঠিত

Update Time : ০৪:৪৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬